<span style="font-size: 14pt;">প্রতিবন্ধী জাফরের প্রথম ভোট, উচ্ছ্বাস</span>
বৃহস্পতিবার সকালের নরম আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি পুরান ঢাকার আকাশে। মহানগর শিশু হাসপাতাল কেন্দ্রের সামনে ধীরে ধীরে জমছে ভোটারদের ভিড়। ঘড়ির কাঁটা যখন সকাল ৭টা ৫৫ ছুঁয়েছে, ঠিক তখনই সহায়তার হাত ধরে কেন্দ্রে প্রবেশ করেন জাফর ইকবাল। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও থেমে থাকেননি তিনি। আজ তার জীবনের প্রথম ভোট। ....




